সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

জাহিদ হাসান, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফজলুর রহমান, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, দৃষ্টিবাংলা’র নির্বাহী পরিচালক বাদশা ভুইঞা প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here