নাগেশ্বরীতে মরিচ চাষে সাফল্যের মুখ দেখছেন চাষিরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

নাগেশ্বরীতে মরিচ চাষে সাফল্যের মুখ দেখছেন চাষিরা

এম সাইফুর রহমান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-কুড়িগ্রামের নাগেশ্বরীতে মরিচ চাসে সাফল্যের মুখ দেখছেন চাষিরা। তাই মরিচ চাষে কোমর বেঁধে পরিচর্যায় নেমেছেন তারা।

 আর এই মরিচ চাষে বেশ আগ্রহ দেখা দিয়েছে এ উপজেলার কৃষকদের মাঝে। সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায মরিচের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন চাষিরা। কথা হয় পৌরসভার বাগডাঙ্গা গিরাইপাড় এলাকার কৃষক মিজানুর রহমানের সাথে। তিনি জানান, এবারে এক বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। গত বছওে মাত্র আধা বিঘা জমিতে মরিচের চাষ করে ভালো ফলন ও লাভবান হওয়ায় এবার ১ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন তিনি। এবারও আশানুরুপ ভালো ফলন পাবেন বলে আশা করছেন। অল্প পরিচর্যা এবং স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়ায় ওই এলাকার সকল কৃষক মরিচ চাষে এগিয়ে আসছে। শীতকালে মরিচের চাহিদা বেশি থাকে এবং এই সময় প্রতি কেজি মরিচের মূল্য প্রায় ১শ থেকে ১শ ৫০ টাকা পর্যন্ত। উপজেলার হাসনাবাদ, সন্তোষপুর, রামখানা, বল্লভেরখাস, বামনডাঙ্গা, বেরুবাড়িসহ আরও অনেক অঞ্চলে মরিচের চাষ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। চাষি মিজানুর রহমান বলেন, এবার ১ বিঘা জমিতে মরিচ চাষ করছি। আগামীতে ইচ্ছা আছে কয়েক বিঘা জমিতে মরিচ চাষ করার। তবে কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে অনেকেই মরিচ চাষে এগিয়ে আসবে। এতে করে এ অঞ্চলের মরিচের চাহিদা পূরণ হবে বলেও মত প্রকাশ করেন তিনি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান বলেন, মরিচ চাষে অনেক লাভবান হওয়া যায়। আমরা এ ব্যাপারেও যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত।

Post Top Ad

Responsive Ads Here