মেহেরপুরে জেল হত্যা দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৪, ২০১৮

মেহেরপুরে জেল হত্যা দিবস পালন

এমপি


মেহের আমজাদ,মেহেরপুর-জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাডঃ শাজাহান আলী, সহ সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস,আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য্য, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বোরহান উদ্দীন আহম্মেদ চুন্ন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আমাম হোসেন মিলু, আওয়ামীলীগ নেতা এ্যাড. কাজী শহীদুল হক, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাধন প্রমুখ।

জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, ৯নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হামিদুল ইসলাম,তানসেন আলী, জেলা যুব লীগের সাবেক সম্পাদক সাজ্জাদুল আলম,জসিউর রহমান বকুল,ইউপি সদস্য আক্তার হোসেন,ওহিদুল ইসলাম ডাবলু,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান জনি, কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, ছাত্রলীগ নেতা শোভন সরকার, জব্বারুল ইসলাম, সাজিদুল ইসলাম সেতু, সেচ্ছা সেবক লীগের শহর সভাপতি মাহাফিজুর রহমান পোলেন প্রমুখ।
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলীর উদ্যোগ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলীর সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে শহরের কোর্ট মোড়ে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যেরে মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, সাবেক পিপি রফিকুজ্জামান বাবু, শহর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছফুরা খাতুন, আওয়ামী লীগ নেতা মুস্তাকিম আলী মিনারুল ইসলাম, মোখলেছুর রহমান, সেলিম রেজা প্রমুখ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সেতু, জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, শোভন সরকার, সোনা মিয়া, ফয়সাল আহমেদ, আসাদুল্লাহ আল গালিব, আল মুস্তাকিম মিরাজ, সোনিয়া আখতার প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here