মেহেরপুর আড্ডা’র বর্ষপূতি পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১১, ২০১৮

মেহেরপুর আড্ডা’র বর্ষপূতি পালন

মেহের আমজাদ,মেহেরপুর- ফেসবুক ভিত্তিক সংগঠন মেহেরপুর আড্ডা’র প্রথম বর্ষপূতি পালন করা হয়েছে।

 গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে  র‌্যালী, আলোচনা সভা ও কেক কটার আয়োজন করা হয়। মেহেরপুর আড্ডা’র সভাপতি মোস্তাকুর রহমান তুষারের নেতৃত্বে মেহেরপুর আড্ডা কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যাালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মোস্তাকুর রহমান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনন ডা. আবুল বাশার, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো, নিলুফার বাশার, বাপ্পি পাল প্রমুখ। আলোচনা সভার আগে সেখানে কেক কেটে বর্ষপূতি পালন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here