শার্শায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা চালকের অবস্থা গুরুতর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১১, ২০১৮

শার্শায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা চালকের অবস্থা গুরুতর

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তার হোসেন (২৬) নামে এক নসিমন চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার ভোরের দিকে উপজেলার শার্শা- চৌগাছা সড়কের কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মুক্তার হোসেন মহেশপুর উপজেলার মালাধারপুর গ্রামের শাবুল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাতে নচিমনে করে মহেশপুর হতে কাঁচামাল নিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া মোকামে যায়।মাল বিক্রি করে ফেরার পথে আজ রোববার ভোরের দিকে শার্শা- চৌগাছা সড়কের কাশিপুর নামকস্থানে পৌছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মেহেগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া পরামর্শ দেন।বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here