মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে মাদকের একটি মামলায় শহিদা বিবি নামের এক ভারতীয় মহিলার যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ওই আদেশ দেন। দন্ডিত শহিদা বিবি ভারতরে নদীয় জেলা শহরের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৪ মার্চ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকা থেকে ৪২ গ্রাম হেরোইনসহ র্যাবের একটি দল শহিদা বিবিকে গ্রেপ্তার করে। ওই দিনই মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় ৯ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

