মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মঞ্জুরুল ইসলাম (২৫) মারা গেছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মঞ্জুরুল ইসলাম সদর উপজেলার বন্দর গ্রামের ফিরোজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গত সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে মঞ্জুরুল নিজ বাড়ি একই উপজেলার বন্দর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে একটি শ্যালো ইঞ্জিন চালিত আলগামনের সাথে ধাক্কা লেগে সে সড়কে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

