মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ হতে রাঙামাটির ১০টি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন ও কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ আর্থিক অনুদান নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সমাজসেবা সদর উপজেলা কর্মকর্তা আব্দুল রশীদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা দীলিপ চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নি¤œলিখিত উপজেলাগুলোতে পরিবার ও শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও ভিক্ষুক পুনর্বাসন বাবদ মোট ৬৩লক্ষ ৮৪হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

