কুড়িগ্রামের রাজিবপুরে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি অবহিতকরন সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৪, ২০১৮

কুড়িগ্রামের রাজিবপুরে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি অবহিতকরন সভা

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচির আওতায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধিনে আজ কুড়িগ্রামের রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে সকাল ১১ টায় জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্য সহকারী রোকনুজ্জামানের উপস্থাপনায়, রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প. কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের এমডিভি সুপার ভাইজার আমজাদ হোসেন কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্যে তিনি জানান, প্রত্যেকটি কুকুরকে ৩ ধাপে জলাতঙ্ক নির্মূলের টিকা প্রদান করা হবে।
 এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল, কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু, সাংবাদিক সহ আরও অনেকে।


Post Top Ad

Responsive Ads Here