চা বাগানের সহকারী ব্যবস্থাপকের গাড়ি আটকিয়ে ডাকাতি;বাগান জুড়ে আতঙ্ক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৫, ২০১৮

চা বাগানের সহকারী ব্যবস্থাপকের গাড়ি আটকিয়ে ডাকাতি;বাগান জুড়ে আতঙ্ক

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের ভিতরে ডাকাতের কবলে পড়েছেন চা বাগান কর্মকর্তা। এনিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে চা শিল্পে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে লালচান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক ফরিদুজ্জামান হবিগঞ্জ থেকে প্রাইভেট কারযোগে বাগানে যাওয়ার পথে বাগানের ১-ডি সেকশনের গেটের সামনে গেলে একদল ডাকাত গাড়ি থামিয়ে তাকে অটক করে গাছে সাথে বেধে ফেলে। এ সময় ডাকাতরা তার সাথে থাকা মূল্যবান মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার শোর চিৎকার শোনে শাহীন মিয়া এবং ইদ্রিছ মিয়া এগিয়ে আসলে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। 
চা বাগানের আইন উপদেষ্টা ও হবিগঞ্জের সিনিয়র আইনজীবী বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এডভোকেট আবুল খায়ের বলেন, চা বাগানের ভিতরে এ ধরণের ঘটনা চা শিল্পের জন্য উদ্বেগজনক। 
তিনি আরো বলেন, যেহেতু চা দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প, তাই পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি আমাদেরকে আস্বস্থ্য করেছেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদুজ্জামান সোমবার রাতেই চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশ আসামীদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

Post Top Ad

Responsive Ads Here