রাঙামাটির দুর্গম উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৩, ২০১৮

রাঙামাটির দুর্গম উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির দুর্গম উপজেলায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার।

 বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে পথসভা করেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে আরো প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগে মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার। উপস্থিত ছিলেন, রাঙামাটি সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম (চিনু), জেলা আওয়ামলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা কেরলসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দুরা উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথি বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ‘বিএনপি’র প্রার্থী ২০০১ সালের মতো জনগনকে মুলা দেখিয়ে ভোট চাওয়া শুরু করেছে। আর জেএসএস প্রার্থী উন্নয়নের কথা বলে ভোট নিলেও গত ৫ বছরে রাঙামাটিতে একটি ইটও কোথাও দিতে পারে নি। পার্বত্য এলাকায় যা উন্নয়ন হয়েছে তা আমাদের সরকার করেছে। তাই উন্নয়নের স্বর্থে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহŸান জানান তিনি।
তিনি আরো বলেন,  পার্বত্য অ লে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় ও অবৈধ অস্ত্র উদ্ধার জোড়দার করতে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানান।
পথসভা শেষে ভাসান্যাদম ৬নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক লোক আওয়ামীগে যোগদান করেন। 
এর আগে গতকাল (বুধবার) বিকেল থেকে উপজেলার কালাপাকুজ্জ্যা দুটি পথসভা করেন তিনি। 

Post Top Ad

Responsive Ads Here