ঝিনাইদহে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা, ১০টি মটোরসাইকেল ভাংচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

ঝিনাইদহে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা, ১০টি মটোরসাইকেল ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ-১ শৈলকুপা আসনের বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার সন্ধা ৭টার দিকে উপজেলার শেখপাড়া বাজারে। এ সময় হামলাকারীরা প্রার্থীর গাড়ি ও ১০টি মটোরসাইকেল ভাংচুর করে। এছাড়া দুইটি মটোরসাইকেল ছিনিয়ে নেয়।

বিএনপির প্রার্থী আসাদুজ্জামান জানান, তিনি মঙ্গলবার বিকালে নেতা কর্মীদের সাথে শেখপাড়া বাজারে একটি শান্তিপূর্ণ পরিবেশে গণ-সংযোগ চালাচ্ছিলেন। হঠাৎ সন্ধায় সন্ত্রাসীরা তার গণ-সংযোগে হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত গাড়ি এবং নেতা কর্মীদের তিনটি মাইক্রোবাস, ২৫টি মটোরসাইকেল ভাংচুর করে এবং দুইটি মটোরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসির প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, তিনি একটি মিটিং এ আছেন। ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। তবে পরিস্থিতি তার অনুকুলে আছে।

Post Top Ad

Responsive Ads Here