কুড়িগ্রাম-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আসলাম হোসেন সওদাগর এর গণসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

কুড়িগ্রাম-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আসলাম হোসেন সওদাগর এর গণসংযোগ

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃনাগেশ্বরী-ভ‚রুঙ্গামারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-১ আসন। এ আসনে প্রতীক বরাদ্দের পর পর নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুন উদীয়মান মাঠের নেতা, ঘাটের নেতা নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর।

 তিনি তার নেতা কর্মীদের নিয়ে অবিরাম ভাবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। যেন দম ফেলানোর সময় নেই। নাগেশ্বরী উপজেলার ১টি পৌরসভা সহ ১৪টি ইউনিয়ন ও ভ‚রুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন সহ মোট ২৫টি ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম ১ আসন। উপজেলা সদর থেকে ২৪ কিলোমিটার দূরে দুধকুমর ও গংগাধর নদীর অপর প্রান্তে নারায়নপুর, কচাকাটা, বল্লভেরখাস, কেদার, বলদিয়া, চর ভ‚রুঙ্গামারী এসব নদী তীরবর্তী এলাকাগুলো সহ ২৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মাঠে ঘাটে অবিরামভাবে চলছে তার নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা। দীর্ঘ ২০ বছর কুড়িগ্রাম-১ আসনটি জাতীয় পার্টির দখলে থাকায় এবারে এ আসনের নৌকার মাঝি আসলাম হোসেন সওদাগর ও নৌকা প্রতীক পাওয়ায় সাধারণ ভোটারদের মাঝে অনেকটা চাঞ্চলতা ফিরে পেয়েছে। আসলাম হোসেন সওদাগর বলেন, গতকাল আমি নুনখাওয়া, নেওয়াশী ও রামখানা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর হলেও এ অঞ্চলে নৌকার গণজোয়ার এসেছে।

Post Top Ad

Responsive Ads Here