জলঢাকায় মেজর রানাকে বিজয়ের লক্ষ্যে মহাজোটের মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

জলঢাকায় মেজর রানাকে বিজয়ের লক্ষ্যে মহাজোটের মতবিনিময়

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধি-আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেলকে নির্বাচিত করার লক্ষ্যে মহাজোটের নেতারা মতবিনিময় করেছেন।

 দ্বিখন্ডিত আওয়ামীলীগ দ্বিধা দ্ব›দ্ব ভুলে মহাজোটের প্রার্থী কে বিজয়ী করার লক্ষ্যে এক কাতারে দাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভাপতি আনছার আলী মিন্টু এর সভাপতিত্ব করেন। রাবেয়া কলেজ সংলগ্ন এলাকায় মহাজোটের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্তমান এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন, সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছাইদার রহমান বুলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, পৌর সভাপতি আব্দুল গফুর, জাসদের জেলা সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ, হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ  ঐক্য পরিষদের সভাপতি নির্মলেন্দু রায়, চেয়ারম্যানদের মধ্যে শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ কুমার পলাশ প্রমূখ । বক্তারা সব দ্বিধাদ্ব›দ্ব ভুলে মহাজোটের প্রার্থী মেজর রানা মোহাম্মদ সোহেলকে নির্বাচিত করার আশা ব্যক্ত করেন। মেজর রানা মোহাম্মদ সোহেল বলেন, আমি নির্বাচিত হতে পারলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জলঢাকাকে একটি আধুনিক উপজেলায় উন্নত করব।    

Post Top Ad

Responsive Ads Here