নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান আজ ১২ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় মা-বাবাকে সালাম করে গণসংযোগ শুরু করেছেন।
সেখান থেকে ৪ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে প্রচারপত্র বিলি করেন। এসময় তার সাথে ছিলেন চান্দগাঁও ও বোয়ালখালীর বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ভোটারদের কাছে নগর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবু সুফিয়ান নিজের জন্য ভোট চান ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।

