মেহেরপুরে শিশুবন্ধু প্লাটফর্ম’র আহবায়ক কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৩, ২০১৮

মেহেরপুরে শিশুবন্ধু প্লাটফর্ম’র আহবায়ক কমিটি গঠন

মেহের আমজাদ,মেহেরপুর-সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, সূশীল সমাজের প্রতিনিধি ও শিশুদের সমন্বয়ে মেহেরপুর জেলা এনসিটিএফ’র “শিশুবন্ধু প্লাটফর্ম”এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 গতকাল বুধবার বিকালে মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ে শিশুবন্ধু প্লাটফর্ম গঠন বিষয়ক সভায় মেহেরপুর জেলা এনসিটিএফ’র সভাপতি মেহরাব হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এবাদত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। শিশুবন্ধু প্লাটফর্ম গঠন বিষয়ক  সভায় শিশুরা সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট শিশুবন্ধু প্লাটফর্ম-এর আহবায়ক কমিটি গঠন করে।
১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হয়েছেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব হয়েছেন সাবেক স্পীকার, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স’র হাসান মাহমুদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশরাফ মাহমুদ, মেহের আমজাদ, এস এম মুজাহিদ আল মুন্না, এম.এ হাসান সুমন, সাইয়্যেদাতুন নেছা নয়ন, সুখি ইসলাম, আব্দুল আলীম, ফাহমি বিশ্বাস,হাবিবা  সুলতানা, মোঃ সবুজ ও রিয়াদ।

Post Top Ad

Responsive Ads Here