মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে অঙ্গীকার করলেন জেলার আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ নেতারা।
গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের শান্তিতে বিজয় নামের সংগঠন। অনুষ্ঠানে অঙ্গিকার নামা পাঠ করেন- মেহেরপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানসহ আওয়ামী লীগ ও বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মেহেরপুর সমন্বকারী মিজানুর রহমান হিরোন ও প্রভাষক মাহফুজুর রহমান।
