শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড.আব্দুস আব্দুস শহীদ এমপি কে ৬ষ্টবারের মতো বিপুল ভোটে বিজয়ী করতে স্থানীয় আওয়ামীলীগের নেতারা এক কাতারে মিলিত হয়েছেন। অতীতের সকল মতভেদ মুছে সামনের সারির নেতারা এক হওয়ায় ক্ষমতাসীন দলটির সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
গতকাল সোমবার বিকেলে ৪টায় শহরের স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আর এ সভাকে উপলক্ষ্য করে উপজেলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমানের প্রভাবশালী নেতারা এক মঞ্চে মিলিত হন।
সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত এ রিপোর্ট লিখা পর্যন্ত বর্ধিত সভা চলছিল। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আছকির মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদ হোসেন ইকবালের সঞ্চালনায় সভার শুরুতে ছাত্রলীগ নেতা,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতারা একে একে বক্তব্য দেন।
এ আসনের আওয়ামীলীগের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব,সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম,তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইউছুফ আলী, আওয়ামীলীগ নেতা আবু শহীদ আব্দুল্লাহ,সাবেক ইউপি চেয়ারম্যান মো.আফজাল হক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফয়েজ,উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মো.মামুন আহম্মেদ,শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল,পরিবহন শ্রমিক নেতা মো.ময়না মিয়া,মো.শাহাজান মিয়া,আরজু মিয়া মেম্বার,মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব পৌর আওয়ামীলগের নেতা অর্ধেন্দু কুমার দেব,বদরুল হক,তহিরুল ইসলাম মিলনসহ আরো অনেকে বক্তব্য দেন। বর্ধিতসভায় উপজেলার নয়টি ওয়ার্ড ও পৌরসভার নয়টি ওয়ার্ডের ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সহযোগীসকল সংগঠনের নেতাকর্মীগণ অংশ নেন।
জানতে চাইলে উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ বলেন,‘এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এসেছেন। আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করাই হচ্ছে সবার লক্ষ্য। নেতা হয়ে নয়। বর্তমানে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন।দেশকে এগিয়ে নিতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনগনের ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন’।
তহিরুল ইসলাম মিলন বলেন,‘আমরা সবাই একই পরিবারের সদস্য। ভাইয়ে ভাইয়ে মান-অভিমান থাকতেই পারে। সাধারণ নেতা-কর্মীরাও চান নেতারা এক মঞ্চে বসুক। নির্বাচন পূর্ব এই ঐক্য ভোটের রাজনীতিতে বিরাট প্রভাব ফেলবে বলে আশাপ্রকাশ করেন তিনি।’

