কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: 'নতুন আশায়, ভালবাসায় পাল তুলেছি নৌকায়' নির্বাচনী সংলাপে প্রধান অতিথি তারুণ্যের প্রতীক আন্তর্জাতিক মান সম্মত রাজনীতিবিদ ফরাজ করিম চৌধুরী বলেছেন, রাজনীতি সারা বিশ্বে পরিচালিত হয় একটি আদর্শ ও জনগনের কল্যাণে।
বঙ্গবন্ধু ১৯৭১ স্বধীনতার ডাক দিয়েছিলেন শোষণ বঞ্চনার বিরুদ্ধে। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করলেও বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আমাদের মূল লক্ষ্য অর্জিত হয়নি। ক্ষমতা দখলকারী স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের শক্তিকে দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাহিরে রেখে লুটপাট করেছে। তারা এ দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। আওয়ামীলীগ সরকার রাষ্ট্রিয় দায়িত্বে আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্রে পরিনত করেছে। তিনি বলেন দেশ এগিয়ে গেছে, দেশ এগিয়ে যাবে। তবে সিন্ধান্ত নিতে হবে আমরা কি দুর্নীতি ও সন্ত্রাসী পক্ষে ভোট দিবো, নাকি শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দেবো। তিনি বলেন, রাউজান একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলাকে উন্নয়নের মডেল উপজেলায় পরিনত করেছে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি ২০টি বছর রাউজানবাসীকে শ্রম ও মেধা দিয়ে গ্রীণ, ক্লিন ও গোলাপী রাউজানে পরিনত করেছে। আমি বিশ্বাস করি কেউ উন্নয়নের বিপক্ষে যাবে না। নৌকা শান্তির প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক। তিনি নতুন প্রজম্মকে আগামী নির্বাচনে নৌকা প্রতীক ভোট দেয়ার আহবান জানান। ৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, সাজেদা কবির মিলনায়তনে রাউজান উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ ও গহিরা- রাউজান কলেজ ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী সংলাপ তিনি এই কথা বলেন। ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ আসিফের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,সংলাপে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলী আজগর চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, সারজু মোহাম্মদ নাছের, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, রাউজান কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার, গহিরা কলেজ ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি প্রমূখ।

