নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেকুজ্জামান হাতপাখার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার লালপুর উপজেলার চিনি বটতলা থেকে এ প্রচারণা শুরু হয়।
দলটির আমীর পীর সাহেব চরমোনাই হুজুরের আহবান সম্বলিত লিফলেট বিলির মাধ্যমে এ প্রচারণায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন সহ সমর্থকবৃন্দ।
উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধিত দলটি ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচন বয়কট করে। সদ্য অনুষ্ঠিত দেশের সব কয়টি সিটি নির্বাচনে দলটি ১টি সিটিতে বাদে প্রতিটিতেই (রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, গাজীপুর) ৩য় অবস্থান লাভ করে। রংপুরের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছাকাছি ভোট পেয়ে রাজনীতির ময়দানে ব্যাপক সাড়া তুলেছিল দলটি।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছিলেন। ২৯৮ আসনে প্রার্থীদের বৈধতা পেয়েছে।
