শার্শা থানা পুলিশের নির্বাচনী মহড়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

শার্শা থানা পুলিশের নির্বাচনী মহড়া

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে যশোরের শার্শা থানা পুলিশের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে থানা চত্বর থেকে মোটরসাইকেল যোগে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার এর নেতৃত্বে (এএসআই) রনজু আহমেদ, (এএসআই) আজমল হোসেন, (এএসআই) বাবুল আক্তার, (এএসআই) আনসার আলীসহ একঝাঁক পুলিশ নিয়ে উপজেলার নিজামপুর, গোড়পাড়া, লক্ষণপুর, শাড়াতলা, পাকশিয়া, কাশিপুরসহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ ও নির্বাচনী মহড়া দেয়।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং যে কোন ধরনের নাশকতা রুখে দিতে তাদের এই নির্বাচনী মহড়া।

Post Top Ad

Responsive Ads Here