মেহের আমজাদ,মেহেরপুর-আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা র্যাগ ডে পালন করেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে র্যাগ ডে পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন। এসময় অধ্যক্ষ এ.কে. এম সোলায়মান আলী, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম,শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সি রাশিদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

