মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর পৌর এলাকার কাথুলী সড়কের আরসিসি ঢালাই ড্রেনের চলমান কাজ পরিদর্শন করেছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। গতকাল বুধবার দুপুরে পৌর মেয়র আরসিসি ঢালাই ড্রেনের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

