মেহেরপুর ইসলামী ব্যাংকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৪, ২০১৯

মেহেরপুর ইসলামী ব্যাংকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর-
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার উদ্যোগে মেহেরপুর জেলার ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের মাঝে রক্ত পরিক্ষা-নিরীক্ষা ফি, কালেকশন, প্রয়োজনীয় ঔষধপত্র,স্যালাইন,মশারী সহ অন্যান্য চিকিৎসা সেবা সামগ্রী ক্রয়ের জন্য অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের অর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার ম্যানেজার অপারেশন  মোঃ রেজাউল হক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা সকলের কাছে পৌঁছে দেওয়া ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় গরীব ও অসহায় জনগনের কাছে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Post Top Ad

Responsive Ads Here