মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর গোরস্থান পাড়ায় পশু হাট বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে কাউন্সিলর হামিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সোহেল রানা, নুরুল আশরাফ রাজিব। এ সময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পৌর সচিব তফিকুল আলম, প্রকৌশলী সাজিদুর রহমান, যুবলীগ নেতা ইউনুচ আলী,লিখন,বাবুল আক্তার,আরবি খাতুন,নিশি খাতুন,প্রমুখ। মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় একক পাইখানা ২৪টি, ফুটপাত ৩৬০ মিটার,আরসিসি ড্রেন ১৮০ মিটার, ডাষ্টবিন ১টি, সোলার লাইট ২টি, হস্তচালিত নলকুপ ৮টি এবং বৃক্ষ রোপন করা হবে। পশুহাট পাড়া বস্তি উন্নয়ন কমিটি এটি বাস্তবায়ন করবে। একাজে ব্যয় হবে ৭৯ লক্ষ ৯৩ হাজার ৪১৮ টাকা।


