মেহের আমজাদ,মেহেরপুর-
ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল রবিবার বিকালে আসামী শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। আসামী শহিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের গোলাম রসুলের ছেলে।
২০০৯ সালের একটি ডাকাতির মামলায় আদালত গত বছর তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন। ওই আদেশের পর থেকে শহিদুল ইসলাম পলাতক ছিল।
গতকাল রবিবার সকালের দিকে চুয়াডাঙ্গা থেকে গাংনী থানা পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করে।

