মেহেরপুরে আন্তর্জতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯

মেহেরপুরে আন্তর্জতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহের আমজাদ, মেহেরপুরঃ
আন্তর্জতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here