চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬

সময় সংবাদ ডেস্ক//
চীনের পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার সকালের ওই দুর্ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ বাধে।

প্রাথমিক তদন্ত শেষে জানানো হয়েছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।বাসের বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে গিয়েছিল।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here