নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সময় সংবাদ ডেস্ক//
সমমনা ১২টি দল নিয়ে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এ জোটের নাম দেওয়া হয়েছে ভাসানী ঐক্যজোট। মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে এই জোট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এ জোটের নেতারা।রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করাই এই জোটের উদ্দেশ্য। নতুন এ জোটের নেতারা বলেন, দেশে বিদ্যমান ঘুষ-দুর্নীতি এবং পেশিক্তির কারণে রাজনীতি কুলষিত হয়ে গেছে। টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্য বেপরোয়া আকার ধারণ করেছে।

রাজনীতির নামে মাস্তানী আগে থেকে নিয়ন্ত্রণ না করায় দীর্ঘদিনে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এর উত্তরণের জন্যই দেশপ্রেমিক বিবেকবানদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

এসব বিষয় বিবেচনা করেই এই রাজনৈতিক জোট। জোটের ১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বঙ্গদ্বীপ এমএ ভাসানী, সদস্য সচিব মাহাবুব উদ্দিন খোকন এবং মুখপাত্র আনিসুর রহমান।

জোটে রয়েছে- ন্যাপ ভাসানী, জাতীয় উন্নয়ন পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, আমজনতা পার্টি, কৃষক শ্রমিক পার্টি, জাতীয় ইসলামিক লীগ, আওয়ামী পার্টি বাংলাদেশ, কাজী আরেফ ফাউন্ডেশন, বাংলাদেশ আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), মানব উন্নয়ন পার্টি এবং তফসিল জাতীয় ফেডারেশন।

Post Top Ad

Responsive Ads Here