ফরিদপুরে যুবদল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

ফরিদপুরে যুবদল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি


ফরিদপুর সংবাদদাতা:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তি ও জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছেন জেলা যুবদল নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার বিকেলে শহরের হাইস্কুল মার্কেট ভবনে জেলা যুবদলের এক নির্বাহী সভায় এ দাবি জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, সহ-সভাপতি কেএম জাফর, দিদারুল মাহমুদ টিটু, আরমান হোসেন ও ওমর ফারুক, যুগ্ন সম্পাদক শামীম তালুকদার ও নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, জব্বার জমাদ্দার প্রমুখ। 

বক্তাগণ বলেন, গণতান্ত্রিক উপায়ে রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচী পালন করতে যেয়ে যুবদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের অগণিত নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। অনেকে এখনও কারাগারে রয়েছেন। আদালতে হাজিরা দিয়ে অনেকে জামিনে রয়েছেন। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে।

https://youtu.be/9hoM_rWC39Y

Post Top Ad

Responsive Ads Here