বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৩


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (১৪.১০.১৯) সন্ধ্যায় আওয়ামী লীগের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ ৩জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় গ্রæপের ৪জনকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। 

 স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে দীর্ঘদিন যাবত আ’লীগের মধ্যে আভ্যন্তরিন অন্তঃকোন্দল চলে আসছিল। গত একমাস আগে মো. আতিয়ার রহমান ও ঘোষপুর ইউয়িন আ’লীগে সহ-সভাপতি রায়হানউদ্দিন মোল্যা এবং খলিলুর রহমান প্রকাশে দু’টি গ্রæপে ভাগ হয়ে যায়। 

সাবেক ছাত্রলীগ নেতা শেলাহাটি গ্রামের আতিয়ার রহমান (৩৫) নিজের দল ভারি করতে প্রতিবেশী ভ্যান চালক জাহাঙ্গীরকে (৩০) নিজ গ্রæপে ভেড়াতে চাপ সৃষ্টি করে। এতে জাহাঙ্গীর রাজি না হওয়ায় গত সোমবার (১৪.১০.১৯) সকালে জাহাঙ্গীর ও তার স্ত্রীকে মারধর করে আতিয়ার ও তার লোকজন। 

এ ঘটনায় ঘোষপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড  সদস্য মো. খলিলুর রহমান শেখ (৪০) বিষয়টি মিমাংশার জন্য শালিস বৈঠকের আহŸান করে। কিন্তু শালিস প্রত্যাখ্যান করে সোমবার সন্ধ্যায় আতিয়ার রহমানের লোকজন সাতৈর বাজারে ওই ইউপি সদস্যর উপর অর্তকিত হামলা চালায়। এতে  মারত্মক আহত হন তিনি। 

এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের উপর পাল্টা আক্রমন করলে এতে এক পথচারী অটো ভ্যান চালক মো. আকিদুল ইসলাম ধারলো অস্ত্রের আঘাতে মারত্মক আহত হন। তার বাড়ি পার্শ্ববর্তী ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে। এছাড়াও আতিয়ার রহমান আহত হয়। 

আহতদের মধ্যে ইউপি সদস্য খলিলুর রহমানকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুই আহত ব্যক্তি ফরিদপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত দুই গ্রæপকে শান্ত করে। এ সময় উভয় গ্রæপের ৪জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলো, শেলাহাটি গ্রামের ছিরু মাতুব্বর (৫৮) , আব্দুস শুকুর মোল্য (৪৮), হাবিব মোল্যা (৩৩), সুজন মাহামুদ (২৬)। 

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে এবং আজ ১৫ অক্টোবর তাদেরকে ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল আদালতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্তু কোন পক্ষই অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here