মেহেরপুরের জোড়া খুনের মামলায় আরো এক জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

মেহেরপুরের জোড়া খুনের মামলায় আরো এক জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের জোড়া খুনের মামলায়  রনি আলম নামের একজনকে আটক করেছে পুলিশ।পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আটক রনি আলম চুয়াডাঙ্গা জেলার কলাবাড়িয়া রামনগর গ্রামের হঠ্যাৎ পাড়ার  আলীর ছেলে। গতকাল রবিবার সন্ধ্যায় রনি আলম মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন রেজা তার জবানবন্দী রেকর্ড করেন। এর আগে মেহেরপুর সদর থানার এস.আই আহসান হাবীব তাকে মেহেরপুরের গাংনী উপজেলার হাটবোয়ালিয়া সড়ক থেকে আটক করে।পরে সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে আদালতের নির্দেশে রনি আলমকে  কারাগারে পাঠানো হয়।এর আগে একই মামলায় গত ৯ অক্টোবর আবুল কালাম আজাদ কালু ও ২২ সেপ্টেম্বর আব্দুল হালিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। রনি আলমকে নিয়ে জোড়া খুনের হত্যা মামলায় ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রনি আলম সহ ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামে মাছ ব্যবসায়ী ও যুবলীগ নেতা রোকনুজ্জামান ও হাসান নামের ২ জনকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Post Top Ad

Responsive Ads Here