মেহের আমজাদ, মেহেরপুর //
দেশের স্বার্থ বিরোধী চুক্তির প্রতিবাদে ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে স্থানীয় পৌর টাউন হলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ বলেন, এই সরকার অবৈধ। সমাবেশে সভাপতি বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন বলেন, দেশ বিরোধী চুক্তি মানি না।
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদন্য মোঃ আমজাদ হোসেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ।

