এবার ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯

এবার ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড

সময় সংবাদ ডেস্ক//
এবার ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি টের পান। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৯৯৩) করেছেন তিনি।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, মঙ্গলবার সকালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ফেসবুকে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি সকাল সাড়ে ৮টার দিকে সদর থানায় একটি জিডি করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিপ্লব চন্দ্র বৈদ্য নামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে 'অবমাননাকর মন্তব্য' করার অভিযোগে রোববার বোরহানউদ্দিনে ‘তৌহিদী জনতার’ ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয়। পুলিশ অনুমতি দেওয়ার আগেই তারা সমাবেশের জন্য মাইকিংও করে। সমাবেশের অনুমতি না মিললেও সকাল নয়টা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান নিতে শুরু করেন সমাবেশে আগতরা। এ সময় পুলিশের ওপর হামলার একপর্যায়ে সংঘর্ষে চারজন নিহত ও পুলিশসহ শতাধিক লোক আহত হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় বিপ্লব চন্দ্র বৈদ্য তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে জানিয়ে থানায় জিডি করতে যান। এ সময় তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।

Post Top Ad

Responsive Ads Here