এক গাছে ২০ মাথার ফুলকপি! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

এক গাছে ২০ মাথার ফুলকপি!



 সময় সংবাদ ডেস্ক//
খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ি উপজেলায় ঘটল এক বিরল ঘটনা। সাধারণত এক গাছে একটি ফুলকপি ধরে। কিন্তু ব্যতিক্রম ঘটেছে পানছড়ি উপজেলায়। একটি বা দুটি নয়, ছোট-বড় মিলিয়ে এক গাছে বিশটি ফুলকপি ধরেছে।

পানছড়ির তালুকদারপাড়ার কবির আহাম্মদ এলাকার কৃষক মো. আমিনুল হকের জমিতে বিরল এ ফুলকপিটি দেখতে পাওয়া গেছে। এই বিশ মাথার ফুলকপি দেখতে সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন।



শুধু বিশটি ফুলকপিই নয়, তার জমিতে ছয়টি ফুলকপি ধরেছে অপর একটি গাছে, যা ইতিমধ্যে তারা নিজেদের খাওয়ার জন্য উত্তোলন করেছেন বলেও জানিয়েছেন কৃষক আমিনুল হক।

জানা যায়, ফুলকপি শীতের অন্যতম প্রধান জনপ্রিয় সবজি। তরকারি বা কারি ও স্যুপ তরিকারিতে ফুলকপি উপদেয়। সালফার, পটাশিয়াম ও ফসফরাস খনিজ উপাদান সমৃদ্ধ ফুলকপি খুব লাভজনক। তাই ফুলকপি চাষে কৃষকের আগ্রহের কোনো কমতি নেই।

পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশ দিয়ে বয়ে চলা অক্ষয় মম্বারপাড়া সড়কের পাশে ৬০ শতক জমিতে চলতি মৌসুমে ফুলকপি চাষ করেন কৃষক মো. আমিনুল হক।



কৃষক আমিনুল হক জানান, দীর্ঘ বছর ধরে ফুলকপি চাষ করলেও এমন ঘটনা এবারই প্রথম। এর আগে এমন বিরল ফুলকপি কখনও দেখেননি বলেও জানান তিনি।

পানছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ জানান, প্রতিটি কপি গাছে একটি ফুল হলেও বিভিন্ন সময় তিন ফুল বা চার ফুল দেখতে পাওয়া গেছে। এক গাছে বিশ ফুলকপি এটিই প্রথম। ওক্সিন হরমানের প্রভাবে এমনটি হয়ে থাকতে পারে বলে জানান সেই কৃষি কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here