সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১৪ টাকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১৪ টাকা



সময় সংবাদ ডেস্ক//
সয়াবিন তেলের দাম গত তিন সপ্তাহে লিটারে বেড়েছে ১০ থেকে ১৪ টাকা। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের পাশাপাশি বেড়েছে পাম অয়েলের মূল্যও। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডি, শুক্রাবাদ, মানিকনগর, কারওয়ান বাজার এলাকার দোকানগুলোয় এই চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, ১২ ডিসেম্বর থেকে বেড়েছে ভোজ্য তেলের মূল্য। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তারা এই পণ্যটির মূল্য বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে বেশি বেড়েছে খোলা সয়াবিন তেল ও খোলা পাম অয়েলের মূল্য। গত তিন সপ্তাহে খোলা পাম অয়েল লিটারে বেড়েছে ১৪ টাকা।



ডিসেম্বরের শুরুতে প্রতি লিটার খোলা পাম অয়েলের মূল্য ছিল ৬০ টাকা। গত ১৩ ডিসেম্বর ৫ টাকা বেড়ে ৬৫ টাকায় বিক্রি হয়। ২০ ডিসেম্বর আরো ৫ টাকা বেড়ে দাঁড়ায় ৭০ টাকা। আর এই সপ্তাহে লিটারে ৪ টাকা বেড়ে গতকাল শুক্রবার এই খোলা পাম অয়েল বিক্রি হয়েছে ৭৪ টাকায়।

এ প্রসঙ্গে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘শীত যত বাড়বে। সয়াবিন তেল ও পাম অয়েলের মূল্য ততই বাড়বে।’

তিনি বলেন, প্রথমত, মিল মালিকরা সয়াবিন তেলের মূল্য বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, শীত বেড়ে যাওয়ায় পাম অয়েল জমাট বেঁধে গেছে। ফলে সয়াবিনের ওপর চাপ বেড়েছে। এতে পাইকারি বা খুচরা পর্যায়ে সয়াবিন ও পাম অয়েলের মূল্য বেড়েছে।

Post Top Ad

Responsive Ads Here