তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫

সময় সংবাদ ডেস্ক//
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে।রোববার সকাল ৬টার দিকে জেলার তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র শৈত্যপ্রবাহ চলছে।’

এর আগে, গত বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়াতে। এদিন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা আরও কমেছিল। ওইদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  

এ ছাড়া গত শুক্রবারও তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

Post Top Ad

Responsive Ads Here