ফরিদপুরের সালথায় স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী, আটক-০১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

ফরিদপুরের সালথায় স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী, আটক-০১


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পি বেগম(২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী রানা শেখ। সে ওই গ্রামের শাহজাহান মোল্যার কন্যা। শুক্রবার রাত ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটক করা হয়েছে রানা শেখের সহযোগি তুহিন শেখ নামে একজনকে। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সাথে শিল্পির বিবাহ হয়। তার তিন বছরের লামিয়া নামে এক শিশু কন্যা রয়েছে। 


সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী জিন্নাহ পুলিশ জানান, খবর পেয়ে শুক্রবার রাত ৮টার সময় তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি বলেন তার স্বামী রানা শেখ তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
 

এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে প্রধান ও তার সহযোগি তুহিন সেখকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। সালথা থানার মামলা নং- ১১। তারিখ- ২৮-১২-২০১৯ইং।  



Post Top Ad

Responsive Ads Here