কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

desk//online-

কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও কেউ প্রাণে বেঁচে আছেন কি-না, তা জানা যায়নি।

শুক্রবার সকালে বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বেক এয়ারের ওই বিমানটি  দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

বিমানটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচ ক্রু ছিলেন।

আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। সেসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।

Post Top Ad

Responsive Ads Here