প্রাথমিক সমাপনী পরিক্ষায় বহিষ্কারের নিয়ম বাতিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

প্রাথমিক সমাপনী পরিক্ষায় বহিষ্কারের নিয়ম বাতিল

desk report//


প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষায় শিশুদের বহিষ্কারের নিয়ম বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলীর ১১ নং অনুচ্ছেদটি রদ করা হয়।

ফলে এখন থেকে পিইসি ও ইবতেদায়ি পরীক্ষায় শিশুদের আর বহিষ্কার করা হবে না।

এবিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘শিশুদের বহিষ্কার করার নিয়ম বাতিল ঘোষণা করা হয়েছে। তবে শিশুদের বহিষ্কার না করে অন্য কি উপায়ে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায় সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।‘

তিনি বলেন, ‘আসলে শিশু শিক্ষার্থীরা নকল করে না বা এসব বোঝেও না।  অনেক সময় অভিভাবকরা সন্তানদের বেশি নম্বর পাইয়ে দিতে অবৈধ পন্থা অবলম্বন করেন, অনেক সময় শিক্ষকরাও এসবের সঙ্গে জড়িয়ে পড়েন’।

‘এই অনুচ্ছেদটি তুলে দিলেও শিশুদের বহিষ্কার না করে অন্য কি উপায়ে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায় বা ওই নির্দেশনায় কি রাখা হবে সে বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে’।

প্রসঙ্গত, এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় দুইশ’ শিশু শিক্ষার্থীকে বহিষ্কার করার পর সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আদালত গত ২১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। 

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশুদের ফের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দেশনাবলীর ১১ নম্বর নির্দেশনা কেন অবৈধ হবে না- তাও জানতে চান আদালত।

এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট আদেশ দেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে বহিষ্কৃতদের ২৮ ডিসেম্বর মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। 

এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন করে বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করে পরীক্ষা নিচ্ছে। সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Post Top Ad

Responsive Ads Here