চরভদ্রাসনে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর নানা কর্মসূচী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১০, ২০২০

চরভদ্রাসনে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর নানা কর্মসূচী পালিত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণ গননা উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত থেকে প্রতিটি কর্মসূচী সুষ্ঠভাবে সম্পন্ন করেন। 

জানা যায়, এসব কর্মসূচীর মধ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ খোলা মঞ্চের সামনে ৫০ প্রতিবন্ধীর মাঝে একটি করে শীতবস্ত্র বিতরন করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্নার উদ্বোধন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 র‌্যালিটি সদর বাজারের অলিগলি ঘুরে এসে উপজেলা খোলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রছাত্রীদের মাঝে ৪শ’ বৃক্ষ চারা বিতরন করেন। একই সাথে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে দু’জন ক্যান্সার রুগীকে চিকিৎসা বাবদ ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকার চেক বিতরন করা হয়। পরে শিশু কিশোরদের নিয়ে ৭ মার্চের ভাষন প্রতিযোগীতা সম্পন্ন হয়। এছাড়া উপজেলার দক্ষিন চরসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১০০ জন যুব মহিলাকে সেলাই প্রশিক্ষন উদ্বোধন করা হয়। বিকাল ৫ টায় উপজেলা খোলা মঞ্চে অনুষ্ঠিত হয় মুজিব বর্ষ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Post Top Ad

Responsive Ads Here