FARIDPUR DESK-
ফরিদপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে শহরের থানার মোড়ে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর জাতির পিতার আত্মা শান্তি কামনা করে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনান সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ।

