সাপের মুখ দিয়ে বের হলো কোল্ডড্রিংসের বোতল! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১০, ২০২০

সাপের মুখ দিয়ে বের হলো কোল্ডড্রিংসের বোতল!

ডেস্ক নিউজ-
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সাপ গোটা প্লাস্টিকের বোতল উগরে দিচ্ছে। প্লাস্টিক যে আমাদের পরিবেশ, বন্যপ্রাণীদের চরম বিপর্যয়ে ফেলছে, এই ভিডিও তারই প্রমাণ।    

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে। তাতে দেখা যায়, এক ব্যক্তি সাপটির সামনে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে একটি লাঠি। সাপটি কিছু একটা গিলে ফেলেছে।



প্রথমে দেখে মনে হবে, হয়তো বড় কোনো প্রাণীকে সাপটি গিলে ফেলেছে। কিন্তু কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না সে। ওই ব্যক্তিও হাতের লাঠি দিয়ে সাপটির গায়ে বুলিয়ে দিচ্ছেন। যেন তাকে কিছুটা স্বস্তি দেয়া যায়।  

আসলে সাপটি একটি প্লাস্টিকের বোতল গিলে ফেলেছে। সাপটি যখন বুঝতে পারে এটি কোনো খাদ্য নয়, বরং এই ‘শিকার’-এর হাতে তারই মৃত্যু হতে পারে। সেটা বুঝতে পেরেই বোতলটি উগরে দেয়ার চেষ্টা করে সে।

শেষ পর্যন্ত বহু কষ্টে বোতলটি উগরে দেয় সাপটি।   দেখা যায়, সেটি পাঁচশ মিলিলিটারের একটি কোল্ডড্রিংসের বোতল।

বোতলটি উগরে দিয়ে সাপটি রীতিমতো ঝিমিয়ে পড়ে। এটি পেট থেকে বের করে আনা সাপটির জন্য যথেষ্ট শারীরিক কষ্টসাধ্য বিষয় ছিল।

Post Top Ad

Responsive Ads Here