DESK NEWS-
পাবনায় ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জমির উদ্দিন মিয়া নামের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার জমির উদ্দিন মিয়া লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউপির দুড়াকুটি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর আরামবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরো জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে জমির উদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট নিজ এলাকা লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় বেচা-কেনার কথা জানিয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, জমির উদ্দিন মিয়ার বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

