মেহেরপুরে বঙ্গবন্ধু‘র জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ১১, ২০২০

মেহেরপুরে বঙ্গবন্ধু‘র জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা শুরু


মেহের আমজাদ,মেহেরপুর//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশ ও আলোচনা সভা,বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা চালু ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠিত হয়।  ঘড়ির কাঁটা সবেমাত্র ৫ পাঁচটা পেরিয়েছে। বড় পর্দায় জয় বাংলা ধ্বনিতে মুখরিত ঠিক সেই সময়ই লাল বাতিতে জ্বলে উঠলো ৬৬ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট ৫১ সেকেন্ড। সঙ্গে সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে। লালবাতিতে জ্বলে ওঠে দিন ঘন্টা মিনিট এবং সেকেন্ড হিসাবের ঘড়ি চালু হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ক্ষণ গণনা শুরু হয়। সন্ধ্যার ঠিক প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণ গণণার উদ্বোধন করেন। আর এ উদ্বোধন অনুষ্ঠান মেহেরপুর জেলা  প্রশাসকের কার্যালয় চত্বরে বড় পর্দায় ধারন করে দেখানোর ব্যবস্থা করা হয়। এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের  আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, জেলা ও দায়রা জজ এস. এম আব্দুস সালাম,সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইবাদত হোসেন,তৌফিকুর রহমান,পৌর মেয়র মাহফুজুর রহমান টিন,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, সহ এসময় বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে মনমুগ্ধকর আতশবাজি ফোটানো হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ শত শত মানুষ আতশবাজি ফোটানো উপভোগ করেন।

Post Top Ad

Responsive Ads Here