আমরা ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: সালথায় শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৩, ২০২৬

আমরা ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: সালথায় শামা ওবায়েদ

আমরা ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: সালথায় শামা ওবায়েদ
আমরা ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: সালথায় শামা ওবায়েদ

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা ইসলাম বিক্রি করে খাই না, আমরা ইসলাম ধারণ করি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতা।”


সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, ইসলামের শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কারও ক্ষতি করা বা অত্যাচার করা ইসলামের আদর্শের পরিপন্থী। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতা ও মানুষের কল্যাণকে রাজনীতির মূল দর্শন হিসেবে ধারণ করে।


তিনি আরও বলেন, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে পারি—আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার একমাত্র চাওয়া, আপনারা ভালো থাকুন। আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি আপনাদের বোন ও কন্যা হিসেবে আজীবন পাশে থাকবো এবং আপনাদের জন্য কাজ করে যাবো।


সভায় তিনি তার পিতার স্মৃতিচারণ করে বলেন, “আমার আব্বা কখনো দল-মত বা ব্যক্তিগত স্বার্থ দেখেননি। তিনি সবাইকে আপন করে নিয়েছেন এবং সবার জন্য কাজ করেছেন। সেই আদর্শ নিয়েই আমি আপনাদের সেবা করতে চাই।”


সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



Post Top Ad

Responsive Ads Here