একটি সুষ্ঠ নির্বাচনের সাক্ষী হলো নগরকান্দা পৌরবাসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৫, ২০২১

একটি সুষ্ঠ নির্বাচনের সাক্ষী হলো নগরকান্দা পৌরবাসি



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে ভোটারা তাদের পচ্ছন্দের প্রার্থী বাছাই করেন এবারের নির্বাচনে। অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নিমাই সরকার নির্বাচিত হন। তবে এর আগে এমন সুষ্ঠ নির্বাচন কখনো প্রত্যক্ষ করেনি নগরকান্দাবাসি। নগরকান্দায় এর আগে যত নির্বাচন অনুষ্ঠিত হয় তার বেশির ভাগই ছিলো পক্ষপাত দুষ্ট ও হানাহানিতে ভরা। একাজে আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামানকে ধন্যবাদ দেন দলমত নির্বিশেষে। 


এরআগে সারাদিন কোন প্রার্থী নির্বাচন নিয়ে কোন রকম কথা বলেনি। তারা এমন নির্বাচনে যেই নির্বাচিত হইক তাকে মেনে নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।   


নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা হতে যা বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে ভোট দিতে সকাল ৮টার আগে থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যা একটি বিরল ঘটনা এই থানায়। 


কয়েকজন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, সব আশঙ্কাকে নস্যাত করে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থাই পরিলক্ষিত হয়। ভোটারেরা শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পেরেছেন। এজন্য সূর্য উঠার পর হতেই তারা চলে আসেন ভোট কেন্দ্রগুলোতে।


এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নিমাই সরকার নগরকান্দা মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে যে নির্বাচন সুষ্ঠ হয়েছে। 


একই কেন্দ্র পরিদর্শনের সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলিমুজ্জামান সেলু বলেন, ভোটকেন্দ্রগুলোতে সকাল হতেই ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে এবং সুষ্ঠ নির্বাচন হয়েছে বলে তিনি জানান। 


নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে। আশা করছি সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। এতে যে নির্বাচিত হইক আমাদের বলার কিছু নেই। 


সাধারণ ভোটার ছাড়াও স্থানীয় সাংবাদিকগণ বলেন, ভোটে কারচুপি হবে এমনটি শোনা যাচ্ছিলো। তবে ফরিদপুরের বর্তমান এসপি মো. আলিমুজ্জামানের বলিষ্ঠ হস্তক্ষেপের কারণে সেটি হয়নি বলে সবাই মনে করছেন। তারা বলেন, নিরপেক্ষ ভোট হয়েছে। কোন রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। 


নির্বাচন সুষ্ঠ করতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান প্রতিটি কেন্দ্র পরিদর্শন ছাড়াও প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলার বাহিনীর সদস্য সহ একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতে দেখা যায়।  


ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিলো। সারাদিনে কোন অনিয়মের অভিযোগ পাইনি কোথাও। তিনি জানান, নগরকান্দা পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৮ হাজার ৬৬৩ জন। এরমধ্যে মোট ভোট পড়ে ৬হাজার ৮শত ৯৭ ভোট।   


নগরকান্দা পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকে নিমাই সরকার ২হাজার ১শত ৯৯ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে বিএনপির ধানের শীষে আলিমুজ্জামান সেলু পায় ৭শত ১৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের মোঃ মাসুদুর রহমান মাসুদ পান ১হাজার ২শত ২৮ ভোট। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করে কামরুজ্জামান মিঠু পায় ১ হাজার ২ শত ভোট।

Post Top Ad

Responsive Ads Here