ফরিদপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল কাজ পরিদর্শন জেলা প্রশাসকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৫, ২০২১

ফরিদপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল কাজ পরিদর্শন জেলা প্রশাসকের



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে জাতির পিতার নামে নির্মিত দুই তলা বিশিষ্ট অত্যাধুনিক বঙ্গবন্ধু মেমোরিয়াল কাজ এর অগ্রগতি পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাস ষ্টান্ড এর পাশে নির্মান কাজ পরিদর্শন করেন তিনি।  


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাস(সার্বিক) দিপক কুমার রায়, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, এলজিইডির সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সদর উজেলা প্রকৌশলী মোঃ আজাহারুল ইসলাম, চিন্ময় কুমার, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেয়াজ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মোঃ ইমতিয়াজ আসিফ, সিদ্দিকুর রহমান প্রমূখ। 


এসময় জেলা প্রশাসক কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি ব্যক্ত করেন। একই সাথে কাজটি যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেই নির্দেশনা প্রদান করেন। 


উল্লেখ্য শহরের পুরাতন বাস ষ্টান্ড এর পাশে প্রায় পঞ্চাশ শতাংশ জমির উপর নির্মিত বঙ্গবন্ধু মেমোরিয়াল কাজটি আগামী এক বছরের ভিতর শেষ করা হবে। এই কাজের নির্মান ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকা। কাজটি নির্মান করছেন ফরিদপুরের বিশিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন।

Post Top Ad

Responsive Ads Here