ফরিদপুর থেকে আদালত স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১১, ২০২১

ফরিদপুর থেকে আদালত স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহর থেকে ৫টি আদালত ভাঙ্গায় স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে সালথায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টায় সালথা উপজেলা পরিষদ চত্ত¡রের সামনে এ মানববন্ধন করেন সালথা উপজেলার সর্বস্তরের জনগন। 


মানববন্ধনে বক্তব্য রাখেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু প্রমূখ। 


মানববন্ধনে বক্তারা বলেন, সালথা-নগরকান্দা সহ ৫টি আদালত ভাঙ্গায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দূর্ভোগের স্বীকার হবে। তাই সালথা-নগরকান্দার ফৌজদারী আদালত ফরিদপুরেই রাখার দাবি জানান তারা। 


উল্লেখ্য গতকাল দুপুরে জেলা আইনজীবি সমিতির আয়োজনে বার এসোসিয়েশন হল মিলনাতনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জেলা আইনজীবি সমিতি আজ থেকে সকল কোর্ট বর্জনের ঘোষনা দিয়েছেন। 


এদিকে আজ আইনজীবিরা ফরিদপুরের সকল আদালত বর্জন করে বার মিলনাতনে অবস্থান করছেন।

Post Top Ad

Responsive Ads Here