ফরিদপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত এক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ১৩, ২০২১

ফরিদপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত এক



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন এর ছোনপেচা গ্রামে জমিজমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয় রিপন শেখ(২৩) নামে এক যুবক। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত ৯ মার্চ সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। 


রিপনের পিতা ওয়াজ উদ্দিন জানান, গত গত ৯ মার্চ সকাল ১১টার দিকে তাদের নিজ জমিতে চাষ করার সময় প্রতিবেশী সবুজ শেখ(২৬), খোয়াজ শেখ(৫৬), সাগর শেখ(১৮) সহ কয়েকজন তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তার খুন করার হুমকি দিয়ে চলে যায়। সেখান থেকে রিপনকে উদ্ধার করে নিয়ে আসার সময় পথিমধ্যে আবারো আমার ছেলের উপর অস্ত্র দিয়ে হামলা করে ১নং আসামী সবুজ শেখ। এতে মাথা সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হলে তাকে দ্রæত ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে রিপন সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 


এদিকে এ ঘটনায় গত ১০ মার্চ ফরিদপুর কোতয়ালী থানায় ৪জন সহ অজ্ঞাত কয়েজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিপনের পিতা ওয়াজ উদ্দিন। কোতয়ালী থানায় মামলা নং ৩৪। 


তবে এখনো এই মামলার কোন আসামী গ্রেফতার না হওয়ায় চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে অসহায় পরিবারটি।

Post Top Ad

Responsive Ads Here